বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

চলতি সপ্তাহে আট কোম্পানির বোর্ড সভা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯০ সময় দেখুন
চলতি সপ্তাহে আট কোম্পানির বোর্ড সভা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের আট কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: বীমা খাতের এ প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৩ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৬ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের এ প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৬ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৫ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

তাল্লু স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ জুন দুবারে বেলা ৩টা ও বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ৩টার সভা থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পরে বিকাল ৪টার সভা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি তাল্লু স্পিনিং। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

কর্পোরেট সংবাদ/এআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর