নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো বিভিন্ন প্রান্তিকের ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্স কোম্পানির বোর্ড সভা আগামী ০৮ মে বিকাল ৩টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত তিন প্রান্তিক শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।
আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা আগামী ০৯ মে বিকাল ৫টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
উত্তরা ব্যাংকের বোর্ড সভা আগামী ১০ মে দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১০ মে বিকাল ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১০ মে বিকাল ৩টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
বিডি ফাইন্যান্স কোম্পানির বোর্ড সভা আগামী ১০ মে বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা আগামী ১০ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১০ মে বিকাল ৩টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত তিন প্রান্তিক শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬৯ পয়সা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১১ মে বিকাল ২ টা ৫০ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ঘোষণা করবে।
পূবালী ব্যাংকের বোর্ড সভা আগামী ১১ মে বিকাল ৪টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
যমুনা ব্যাংকের বোর্ড সভা আগামী ১১ মে বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
কুইন সাউথ টেক্সটাইল কোম্পানির বোর্ড সভা আগামী ১১ মে বিকাল ৫টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।
ওয়ান ব্যাংকের বোর্ড সভা আগামী ১২ মে বিকাল ৩টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ঘোষণা করা হবে।
আল আরাফাহ ইসলামি ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ মে বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জানু-মার্চ ২০২২ সমাপ্ত ১ম প্রান্তিকের ইপিএস ঘোষণা করবে।