শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন
চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত


চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১৭ জন, গোমস্তাপুরে তিনজন এবং শিবগঞ্জে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে নাচোল ও ভোলাহাটে এ সময়ে নতুন কোনো রোগী ভর্তির খবর পাওয়া যায়নি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে গোমস্তাপুরে দুইজন ও নাচোলে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী। প্রতিষ্ঠানভিত্তিক চিকিৎসাধীন রোগীর মধ্যে জেলা হাসপাতালে ৫৪ জন, গোমস্তাপুরে ১৮ জন, ভোলাহাটে সাতজন, শিবগঞ্জে পাঁচজন এবং নাচোলে তিনজন ভর্তি রয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও পানির পাত্রসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর