সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ সময় দেখুন
চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কবিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রোববার (৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর খিলগাঁও এলাকা হতে প্রতারক চক্রের মূলহোতা মোঃ কবির (৪৮), পিতা-মৃত আবুল হাসেম, সাং-মুরাদনগর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রাহাত হারুন খান।

তিনি জানান, ধৃত আসামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধশত বেকার চাকুরীপ্রার্থী যুবকের নিকট হতে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে। ধৃত কবির একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরী করত এবং গত চার বছর পূর্বে সে বহিষ্কৃত হয়। বহিষ্কৃত হওয়ার পর থেকে সে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকে তার পেশা বানিয়ে নেয়।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

রামপুরা থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর