বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

আহমদ বিলাল খান

রাঙ্গামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। গত ২৯ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন।

এই চিঠির কারনে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে কেউ বিপদে পড়ে যেমন জমি বিক্রিও করতে পারবেন না, তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না। ফলাফল অত্যান্ত ভয়াবহ হবে। এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা আগের নিয়মে যাতে জমিবেচা কেনা যাতে করতে পারে এই বিষয়ে অদ্য (১২ আগষ্ট) মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা আল্টিমেটাম দেন।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। পিসিসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে। এবং বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা রাখা যাবে না।

যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর