শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযান ৫৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ও আটক ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩১৭ সময় দেখুন
চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযান ৫৬ লাখ টাকার চোরাচালান পণ্য  জব্দ  ও  আটক ২

সাব্বির আলিম, চুয়াডাঙ্গা দর্শনা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা থানাসহ মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলা মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় দানাদার রূপা, বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ভায়াগ্রা ট্যাবলেট, চায়না দুয়ারি জালসহ বিপুল পরিমাণ চোরাচালানপণ্য উদ্ধার করা হয়।

চোরাচালানপণ্যগুলো হলো- ১০.৮৩৪ কেজি ভারতীয় দানাদার রূপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল, ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারি জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রি-পিস, ২০ কেজি পেঁয়াজ বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস, ২টি মোবাইল ফোনসহ আরও বিভিন্ন চোরাচালানপণ্য

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব মালামাল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা, দর্শনা থানা এবং মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং দেশের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom