বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সৌরশক্তির ব্যবহার ও আগামীর পথচলা ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের জন্য দায়ী, এমন দাবি ‘বেশিরভাগই সত্য’: ট্রাম্প Ramayana Movie Review, Release LIVE Updates: Ranbir Kapoor Film Is ‘Magic’, Ravana-Jatayu Fight Is A Highlight ‘When he stays in fourth gear, then God help you’: Ravi Shastri as Virat Kohli surpasses Sachin Tendulkar | Cricket News ‘দেশবিরোধী চক্রান্ত নস্যাতে জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে’ হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২১৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াইমাস বয়সী ইকবাল হোসেন নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে বাদী হয়ে স্বামী ইখলাছ উদ্দিনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা মিতা খাতুন। এরআগে গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ায় ওই ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে মারা যায় শিশুটি।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ইখলাছ উদ্দিন ও তার প্রথম স্ত্রীর ১২ বছর দাম্পত্য জীবনে কোন সন্তান হয়নি। গত ৪ বছর আগে মিতা খাতুনকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার একটি বাড়িতে ভাড়ায় থাকতেন ইখলাছ। পরে তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। তারপর থেকে দ্বিতীয় স্ত্রী মিতাকে বিয়েবর্হিভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতে থাকে সে। শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন সন্তান না হওয়ায় ওই ছেলে তার নয় বলে জানায় ইখলাছ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাড়ির কাজ করছিলেন মিতা। সেসময় ইখলাছ ছেলেকে কোলে নেন। ওই সময় শিশু ইকবালের বাম পায়ে বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করেন ইখলাছ। অসুস্থ্য হয়ে পড়লে সকালেই শিশু ইকবালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে বিকেলে মারা যায় শিশুটি।

আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ায় ইকবাল হোসেন নামে এক শিশুকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ পেয়ে তার বাবা ইখলাছ উদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ মিশ্রিত ইনজেকশন পুশ শিশু ইকবালকে হত্যা করার কথা স্বীকার করেছেন ইখলাছ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর