আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় রহিমা খাতুন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়ায় অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে ওই সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। সাজাপ্রাপ্ত রহিমা খাতুন ওই এলাকার সোহাগ হোসেনের স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহের নেতৃত্বে¡ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মরিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় ৩শ’ গ্রাম গাঁজাসহ রহিমা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রহিমা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।






