বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

চোখে জল, দুই প্রতিযোগিণীকে ১০১ টাকা করে পুরস্কার মাধুরী দীক্ষিতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
চোখে জল, দুই প্রতিযোগিণীকে ১০১ টাকা করে পুরস্কার মাধুরী দীক্ষিতের


মুম্বই : দু দফায় কোভিডের টিকা নেওয়ার পর কাজে ফিরেছেন মাধুরী দীক্ষিত৷ সম্প্রতি ‘ডান্স দীওয়ানে’ রিয়েলিটি শো-এ একটি পারফরম্যাম্সের পর মাধুরীর চোখে জল দেখা গেল ৷

ওই শো-এর দুই প্রতিযোগিণী ২০১৯ সালের ছবি ‘কলঙ্ক’-এর নাচ ‘তবহ হো গ্যয়ে’ পরিবেশন করেন ৷ নাচটি তাঁরা মাধুরী এবং সরোজ খানকে উৎসর্গ করেন ৷ প্রসঙ্গত প্রয়াত সরোজের নির্দেশে এটাই ছিল সিনেমায় মাধুরীর শেষ নাচ ৷ ১৫ মে মাধুরীর জন্মদিন ৷ সরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী ৩ জুলাই ৷ এই দুটি দিনের কথা মাথায় রেখেই ওই গানটিকে বেছে নেওয়া হয় ৷

তাঁদের নাচ দেখে মাধুরী অভিভূত হয়ে পড়েন৷ বলেন, ‘‘অসাধারণ এই নাচ দেখে তাঁর প্রয়াত সরোজ খানে কথা মনে পড়ে যাচ্ছিল ৷ মনে হচ্ছিল সরোজ খান স্বয়ং আমার সামনে নাচছেন ৷ তাঁকে যেন সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম ৷ নাচ শেখানোর সময় যা বলতেন, আমার কানে ভাসছে ৷’’

সিনেমায় নাচের দিক দিয়ে সরোজ খান কার্যত ছিলেন মাধুরীর শিক্ষাগুরু ৷ মাধুরীর তারকা হয়ে ওঠার পিছনে সরোজ খানের কম্পোজিশন বড় ভূমিকা পালন করেছে ৷ মধুরী বলেন, নাচ দেখে ভাল লাগলে সরোজ খান সব সময় হাতে ১০১ টাকা পুরস্কার দিতেন ৷ সেই ধারা অনুসরণ করে মাধুরীও দুই প্রতিযোগিণীকে ১০১ টাকা করে পারিতোষিক দেন ৷

Published by:Arpita Roy Chowdhury

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom