মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার


চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আজাদ সারাবাংলাকে জানান, অভিযানে টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের পরিমাণ গণনার পর জানানো হবে।

মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা। ছাত্রলীগের সাবেক নেতা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তিনি বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

গতবছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন টিপু।

ওসি বাবুল আজাদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করকে সক্ষম হয়েছি।’

টিপুর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা আছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে বলে জানান ওসি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর