সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা জরুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮২ সময় দেখুন
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা জরুরী

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা অত্যন্ত জরুরি। তামাকের ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়ে ২০১১ সাল থেকে তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলো ‘জাতীয় তামাকমুক্ত দিবস’ পালন করে আসছে। এ বছরের প্রতিপাদ্য—“জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক”—এই বাস্তবতায় খুবই প্রাসঙ্গিক।

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণের প্রচেষ্টা আশির দশক থেকে শুরু হলেও, প্রকৃত অগ্রগতি এসেছে ২০০৩ সালে যখন বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে তা অনুসমর্থন করে। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হয়। তবে, আইন প্রণয়নের পরও তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপের কারণে কাঙ্খিত ফলাফল অর্জিত হয়নি। বিশেষত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) তে সরকারের শেয়ার থাকায়, তামাক কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে নীতিতে প্রভাব বিস্তার করে যাচ্ছে।

তামাক কোম্পানিগুলো বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) মাধ্যমে নিজেদের অবস্থানকে ইতিবাচকভাবে তুলে ধরে এবং তামাক ব্যবসার প্রসার ঘটাতে চায়। উদাহরণস্বরূপ, করোনাকালীন সময়ে বিএটি বিভিন্ন সরকারি অফিসে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণের মাধ্যমে তাদের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করার চেষ্টা করে। এছাড়া, কঠোর লকডাউনের সময়েও তামাকজাত দ্রব্যের উৎপাদন ও বিপণন অব্যাহত রাখতে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অনুমতি নেয়।

বাংলাদেশ সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি হৃদরোগ, ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন জটিল রোগের কারণ। তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি এর ৫.৩ আর্টিকেলে সুপারিশ করা হয়েছে যে তামাক ব্যবসায় কোনো ধরনের সরকারি বিনিয়োগ না রাখার জন্য। বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে তামাক শিল্প থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করেছে। সুইডেন, নিউজিল্যান্ড, নরওয়ে এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তামাক কোম্পানিতে সরকারি বিনিয়োগ বন্ধ করেছে।

তামাক নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর