বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

জন্মগতভাবে জোড়া লাগা দুই শিশু আলাদা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯১ সময় দেখুন


ঢাকা: চার ঘণ্টা সফল অস্ত্রোপচারের পর জন্মগতভাবে জোড়া লাগা ৮ মাস বয়সী জমজ শিশু জুহি ও রুহিকে সফলভাবে আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিশু সার্জারি বিভাগের (ইউনিট-২) অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি বিষয়টি জানিয়েছেন। এই অস্ত্রোপচারে তিনি ছাড়াও শিশু সার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা অংশ নেন।

ডা. কানিজ হাসিনা বলেন, ‘গত ২৪ জুন চার ঘণ্টা সফল অস্ত্রোপচার করে তাদের পৃথক করা হয়। জোড়া লাগানো দুই শিশু গত ১৩ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি হয়। যেহেতু তারা ছোট ছিল তাই অবজারভেশনে রেখে মেডিকেলে বোর্ড গঠন করার পর চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের পর দুই শিশুকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়। দীর্ঘ সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত চিকিৎসা ও সেবার পর বর্তমানে তারা সুস্থ আছেন। সুস্থ অবস্থায় আজ তাদের ছুটি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নীলফামারীর রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দ্বিতীয় সন্তান জুহি ও রুহিকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সামগ্রীর সহায়তা দিয়েছে।’ এই সফলতার জন্য পুরো চিকিৎসক টিম, নার্স ও হাসপাতালসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডা. কানিজ হাসিনা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর