নিজস্ব প্রতিবেদক: কোম্পানির টাইলস উৎপাদন বাড়াতে কারখানা সম্প্রসারণের জন্য ৩৩.৯১ একর জমি কিনতে যাচ্ছে সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেড । আর এতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ব্যাতিত ৬২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা ব্যায় হবে ।
সোমবার, ১৩ জুন, ২০২২ বিকাল ৩.,৩০ থেকে ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় কোম্পানির পর্ষদ এই সিদ্ধান্তে উপনিত হয়েছে ।
সূত্র জানায়, ধানুয়া এবং গাজীপুর মৌজার অধীনে ভুটুলিয়া, গাজীপুরে ৩৩.৯১ একর জমি ক্রয় করবে আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেড। কোম্পানির এই গ্রীনফিল্ড প্রকল্পের মাধ্যমে ৯০২৫ মিলিয়ন টাকা বিনিয়োগে টাইলস উৎপাদন ক্ষমতা বাড়বে প্রতিদিন 15,000 বর্গমিটার ।
আগামি ৪ আগস্ট সকাল ১১ টার সময় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এক্সট্রা অর্ডিনারি সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্তে উপনিত হবে কোম্পানি । আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামি ৪ জুলাই ২০২২ ।
কর্পোরেট সংবাদ/এআর






