এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফুল ইসলাম।
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইশতিয়াক আহমেদ।
এছাড়াও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তাকিম মন্ডল; ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ মোল্লা, পৌর সভার মেয়র জনাব মোঃ সিরাজুল ইসলাম বুলুসহ ক্ষেতলাল উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।