এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ইউনিয়ন বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির তথ্য সংগ্রহ, সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা হয়। বৃহস্পতিবার ৩০ জুন বিকালে নওদা প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক সোবাহান মহুরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ন-আহবায়ক হান্নান চৌধুরী, রাসেদুল ইসলাম, শাহীনুর রহমান রানা রেজাউল করিম মাষ্টারসহ জেলা, থানা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা। সভা শেষে বালিঘাটা ইউপির নব গঠিত কমিটির মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।