শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮৭ সময় দেখুন
জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর

এস কে মুকুল জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

কালাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গতিশীল নেতৃত্বে এবং আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়-এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার কাজ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে।
তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১ টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড়ে শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃক ও জেলা প্রশাসকের কার্যালয়, এর আয়োজনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জাতীয় সংসদ এর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার জয়পুরহাটবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। আগামী দেড় বছরের মধ্যে এই আইটি ট্রেনিং সেন্টার এর নির্মাণ কাজ শেষ হবে এবং প্রতিবছর এক হাজার তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এছাড়াও জয়পুরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আশ্বাস দেন তিনি।

কালাই উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম ও সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম,পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুইয়া পিপিএম। জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর