সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

জলবায়ু কর্মদিবস উপলক্ষে কুতুবদিয়ায় বিশাল মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন
জলবায়ু কর্মদিবস উপলক্ষে কুতুবদিয়ায় বিশাল মানববন্ধন

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা,কক্সবাজার প্রতিনিধি।
আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে কুতুবিয়া উপজেলা গেইটে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্টানের আয়োজক ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) ও ওয়াটার্স কিপার্স বাংলাদেশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী ও কুতুবদিয়া বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ফিরোজ আহমেদ।
বক্তারা বলেন, বিশ্বের মোড়ল দেশগুলোর অতি শিল্পায়ন ও ভারী শিল্পকারখানা থেকে নিঃসৃত মাত্রাতিরিক্ত কার্বন এখন সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর ভয়াবহ প্রভাবে বাংলাদেশের মতো উপকূলীয় ও দরিদ্র দেশগুলো আজ জলবায়ু পরিবর্তনের করাল ছোবলে জর্জরিত।

বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং নানা প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলীয় দ্বীপাঞ্চল কুতুবদিয়ায় চরম বিপর্যয় নেমে এসেছে।
বক্তারা বলেন, “মানবসৃষ্ট এসব ক্ষতিকর প্রভাব রোধে কুতুবদিয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে এবং মোড়ল দেশগুলো থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে হবে।”

তারিখ: ২৪ অক্টোবর ২০২৫
স্থান: উপজেলা গেইট, কুতুবদিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর