সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জাকাতের অর্থ আত্মসাৎ : ইফার সাবেক পরিচালকসহ পাঁচজন খালাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুর হকসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ২৪ মে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২৩ সালের ১৪ আগস্ট সাঈদী মারা যান। ১৬ আগস্ট কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদী মারা যাওয়ার বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হয়। একই বছরের ২১ আগস্ট সাঈদীকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর