শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে মসিকের এডভোকেসী সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে মসিকের এডভোকেসী সভা

আজ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।

এ কার্যক্রমের আওতায় স্কুল পর্যায়ে আগামী ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম এবং ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ বাস্তবায়ন করা হবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ১ লক্ষ ১০ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃমি শিশুর সুস্বাস্থ্যকে ব্যহত করে। একে হেলাফেলা করার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, নিয়মিত শিক্ষার্থীদের সাথে Drop Out এবং Left Out শিক্ষার্থীদের দিকেও বিশেষ নজর দিতে হবে যেন কেউ এ কার্যক্রম থেকে বাদ না পড়ে।

প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যাশা করেন, করোনা টিকাদান কার্যক্রমের মত জাতীয় কৃমি সপ্তাহের লক্ষ্যমাত্রা অর্জনেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর