শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

জাবিতে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী নাট্য উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
জাবিতে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী নাট্য উৎসব


জাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ’ শিরোনামে ৬ দিন ব্যপি ‘নাট্য উৎসব-২০২২’আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম)। আগামী ৬ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংস্কৃতিক রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যচর্চা করে যাচ্ছি।’

থিয়েটারের অনুষ্ঠান সূচি হলো: আগামী ৬ মার্চ র‌্যালি শেষে আরণ্যক নাট্যদলের পরিবেশনায় ‘কবর’ নাটক, ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় ‘জল পলকের গান’ নাটক, ৮ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় ‘বিচারপতি ঘুমিয়ে’ নাটক ও ৯ মার্চ প্রাচ্যনাট্যের পরিবেশনায় ‘সার্কাস সার্কাস’ নাটক মঞ্চায়িত হবে। এ ছাড়া ১০ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরার অয়োজনে ‘মধ্যরাতের কবিতা ও গান’ এবং ১১ মার্চ সংগঠনটির পুণর্মিলনী অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর