মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হয়রানির প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হয়রানির প্রতিবাদ


ঢাকা: দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার নীলু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতা কর্মীদের নির্বাচনি প্রচারের কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে হামলা ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ীতে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেওটি ইউনিয়নের উত্তর দেওটি মাঈন উদ্দিন ব্যাপারি বাড়িতে জামায়াতের মহিলা শাখার আমেরিকান প্রবাসী আবদুল ওয়াদুদের ঘরের উঠানে কুরআন তালিমের আয়োজন করা হয়। বিকেলে প্রোগ্রাম শুরুর আগ মুহূর্তে সেখানে স্বেচ্ছাসেবক দলের দেওটি ইউনিয়ন কমিটির সদস্য মোহাম্মদ রবিন, শাহ আলম ও লিটনসহ কয়েকজন মিলে তাদের অনুমতি না নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করার বিষয়ে জানতে চেয়ে জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করে সভা পণ্ড করা হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর, মঙ্গলবার নওগাঁ সদর উপজেলায়, বোয়ালিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর পূর্ব নির্ধারিত নির্বাচনি উঠান বৈঠকে বাধা দেওয়া হয়। গত ২০ অক্টোবর ফেনীর সদরের ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমের প্রোগ্রামে বাধা, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম করিমপুরে বাধা দেওয়া , নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনে বৈঠক চলাকাল বাধা সৃষ্টি করা হয়।

তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি এ ধরনের অগণতান্ত্রিক আচরণ নতুন স্বৈরাচারের উত্থান ঘটাবে। যা মোটেই কাম্য নয়।পরিবেশের সৌন্দর্য হলো প্রত্যেকের নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘ সময়ে বিরোধী মতের কেউই নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে পারেনি, বরং বিএনপি-জামায়াতসহ বিরোধী সকল দলের নেতাকর্মীদের সবসময় জানমালের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। জুলাই গণঅভ্যুথানের পর আমরা সেই নিরাপত্তাহীনতা ও ভয়ের জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছি।

তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজ দলের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করছি; একইসঙ্গে দেশের সকল গণতান্ত্রিক মুক্তমনা মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর