মোঃ সিরাজুল ইসলাম, কর্ণফুলী সংবাদদাতা, চট্টগ্রাম:
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, একমাত্র কুরআনের শাসনেই পারে এদেশের মানুষেকে গণতন্ত্র ফিরিয়ে দিতে। সৎ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম ও রাসুলের আদর্শ প্রতিষ্ঠা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। আগামীর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই। সে জন্য আমাদের একযোগে কাজ করতে হবে বলেন তিনি।
শনিবার (৮মার্চ) জামায়াতে ইসলামী চরপাথরঘাটা ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রমজান আলী রমু’র সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি মাহাবুব আলী, কর্ণফুলী উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াছ মেম্বার, মাষ্টার আলী আহমদ, এম.এ সালাম, ইউনিয়ন সেক্রেটারি ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।