শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

জামালপুরে জননী বাংলা সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ সময় দেখুন
জামালপুরে জননী বাংলা সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলাধীন মামুন সরকার আদর্শ বিদ্যালয়ে জননী বাংলা সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২টায় দশ বাক্যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শিরোনামে অনুচ্ছেদ প্রতিযোগিতার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুরু হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা-সভাপতি শাকিল আহম্মেদের সঞ্চালনায়, আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা ফরহাদ হোসেনের সভাপতিত্বে, জননী বাংলা সাহিত্য সংসদ উপদেষ্টা আবু সাঈদ এর উদ্‌ভোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুরু হয়।

দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলম, দেউলাবাড়ী সাহিত্য প্রবাহের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব, মামুন সরকার আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশিদ সরকার, দিলালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান সুমন হাজারী
প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখেন জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা ও আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহাদ হোসেন।

কবিতা আবৃত্তি করেন মামুন সর্কার আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী আশফিকা জান্নাত, সাদিক জাহান, মাহি,য়া তৃষা আক্তার, তাসফি জান্নাত তিন্নি, সৌদিয়া, নাফিসা করবি, লিজা মনি সহ আরও অন্যান্য শিক্ষার্থী।

দেশাত্মবোধক গান পরিবেশন করেন মুহাম্মাদ. কবির, মাহিয়া, সৌদিয়া প্রমুখ।

উল্লেখ্য, বাংলা ভাষা-সাহিত্য চর্চায় নিবেদিতপ্রাণ অন্যান্য সামাজিক সংগঠন ‘জননী বাংলা সাহিত্য সংসদ’। এটি একটি অরাজনৈতিক, শিক্ষা, সাহিত্য ও সেবামূলক সজিব সংগঠন। শিক্ষা ও সাহিত্য চর্চার পাশাপাশি সেবামূলক কাজে স্বতস্ফুর্ত অংশগ্রহণ গঠনের পাথেয়। ২০১৮ খ্রিষ্টাব্দের একুশে ফেব্রুয়ারি তরুণ সাহিত্যিক শাকিল আহম্মেদ এর স্ব-উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর