সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা

 

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর :

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ জামালপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক ত্যাগ-তীতিক্ষা,দীর্ঘ  আন্দোলন -সংগ্রাম ও বহু প্রাণের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আমাদের আইনজীবীদের দায়িত্ব আরও  অনেক বেড়ে গিয়েছে। দেশে একটি সুস্থ ও নিরেপক্ষ নির্বাচন করতে হলে আইনজীবীদের সংঘবদ্ধ হয়ে দেশের মানুষকে সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করতে হবে। সেই সাথে সামনের আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলমের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন এডঃ আমান ফেরদৌস, এডঃ দিলরুবা -সহ অনেক  আইনজীবী। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর