রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

জিউকের সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩০ সময় দেখুন


উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ, বেতন কমপক্ষে ৫০০০০

ডেস্ক রিপোর্টঃঃ উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (জিউকে) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এইচআর কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে এমবিএ বা এইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর বয়স ৩০-৪৫ বছরের মধ্যে হতে হবে।

হিউম্যান রিসোর্সে ম্যানেজমেন্ট বিষয়ে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  বাজেট প্রণয়ন, ওয়েলফেয়ার, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এইচআর প্র্যাকটিস বিষয়ে জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে বগুড়ায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৫০,০০০-৭০,০০০ টাকা মাসিক বেতন। এছাড়াও মোবাইল বিল, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ৩টি উৎসব ভাতা ও  সেলারি রিভিউ সুবিধা থাকছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর