নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি পেপার প্রোসেসিং লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সোমবার থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে স্টক এক্সচেঞ্জে লেনদেন করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।






