বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

জেনেক্স ইনফোসিসের বোনাস শেয়ার অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
জেনেক্স ইনফোসিসের বোনাস শেয়ার অনুমোদন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য সুপারিশকৃত বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৯ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে বিএসইসি এই অনুমোদন দিয়েছে।

এর আগে গত বছরের ২৮ অক্টোবর ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এই বোনাস শেয়ারের জন্য আগামি ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।

উল্লেখ্য, বর্তমান বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই বাছাই করার পর অনুমোদন দেয়া হয়। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত ব্যবসায় ইতিবাচক ধারায় রয়েছে জেনেক্স ইনফোসিস। যা অব্যাহত রয়েছে চলতি অর্থবছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর ২১)। কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ১ টাকা ৯০ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৮৪ টাকা বা ৪৪ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর