রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

জেলাগুলোতেও রোবটিক চিকিৎসা ছড়িয়ে দেওয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘দেশের ভালো ভালো সব হাসপাতাল ঢাকায়। যেগুলো জেলা পর্যায়ে আছে সেগুলোও চলছে ধুকে ধুকে। জেলাগুলোতে কেউ সড়ক দুর্ঘটনাকবলিত হলে তাকে ঢাকায় ছুটে আসতে হচ্ছে। আমরা তিন থেকে চারটি রোবটিক চিকিৎসা ব্যবস্থা করব। এটা জেলাগুলোতে যেন ছড়িয়ে দেওয়া যায়, যাতে মানুষকে কষ্ট করে ঢাকা আসতে না হয়। কারো হাত বা পা যখন চলে যায় সে তখন অসহায় হয়ে যায়। তাদেরকে এই অসহায়ত্ব থেকে মুক্তি দেওয়ার জন্যই আমরা কাজ করছি।’

রোববার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের অনুষ্ঠানের উদ্বোধন। ছবি: সারাবাংলা

নূরজাহান বেগম বলেন, ‘৫ আগস্টের পর আমি এসে বুঝতে পারছিলাম না যে এতো এতো আহতদের আমরা কীভাবে সুস্থ করে তুলবে। তখন দেখলাম রোবটিক চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হচ্ছে। কিন্তু এটা যদি আমরা কিনে আমাদের দেশে আনি তাহলে তো বিদেশে যেতে হবে না। সেই মতোই আমরা রোবটের ব্যবস্থা করি। চীন থেকে আমরা ৫৭টা রোবট এনেছি এবং চীন থেকেই আমারদের লোকজনকে ট্রেনিংও দেওয়া হয়েছে। এটা আমাদের এখানের লোকজনই যেন কন্ট্রোল করা যায় সেটারও ব্যবস্থা করে দেওয়া হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সারাবাংলা

বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সফল ভাবে চীন ভিজিট করেছেন। বাংলাদেশের বন্ধু হিসেবে চীন চিকিৎসায় সহযোগিতা করছে। আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি সরবরাহ করছে। ভবিষ্যতে চীন আরও সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে। সম্প্রতি বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চীনে বাংলাদেশিরা যেন স্বল্প খরচে চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব আরও বহুদূর এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘এই প্রযুক্তি দেশের মানুষের জন্য খুবই ভালো হবে। ২০২৪ সালে জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে যারা এখনো পঙ্গুত্বের সঙ্গে লড়ছে, তাদের জন্য বিনামূল্যে এই রোবটিক চিকিৎসাসেবা এরইমধ্যে শুরু করেছে। এখন থেকে এই চিকিৎসাসেবা কার্যক্রম সাধারণ রোগীদে জন্যও উন্মুক্ত করা হয়েছে। সেবার খরচ রোগীদের সামর্থ্যের মধ্যে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান (সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।

রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের বর্তমানে মোট ৫৭টি উন্নতমানের রোবট রয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক রোবট। এসব রোবট সুনির্দিষ্ট শারীরিক সক্ষমতা উন্নয়ন, চলাফেরার ভারসাম্য বজায় রাখা, হাতের সূক্ষ্ম কাজের ক্ষমতা পুনরুদ্ধার এবং ভার্চুয়াল সিমুলেশনভিত্তিক সাইকোলজিকাল রিহ্যাবিলিটেশন প্রদান করতে সক্ষম। এছাড়া, চীনের সহায়তায় এরইমধ্যে ২৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন।

রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের আধুনিক চিকিৎসাসেবা। ছবি: সারাবাংলা

রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে স্ট্রোক রোগী, স্পাইনাল কর্ড ইনজুরি, জন্মগত বা অর্জিত পক্ষাঘাত, ফ্রোজেন শোল্ডার, নার্ভ ইনজুরি, দুর্ঘটনায় আহত ও পঙ্গু, জটিল অর্থোপেডিক কন্ডিশন, সেরিব্রাল পালসি, গিলিয়েন-ব্যারে সিনড্রোম দীর্ঘমেয়াদী ব্যথাজনিত বা বডি স্টিফনেস জনিত সমস্যার চিকিৎসা দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর