বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

জেসিআই বাংলাদেশের ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ পেলেন ১৪ সফল নারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
জেসিআই বাংলাদেশের ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ পেলেন ১৪ সফল নারী


সমাজে অসামান্য অবদান রাখার জন্য ও দেশের বিভিন্ন সেক্টরে সাহসী নেতৃত্বের পরিচয় দেওয়ায় ১৪ নারীকে ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে জেসিআই বাংলাদেশ।

এবার ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ পেলেন- সামিরা জুবেরী হিমিকা, শমী কায়সার, আজমেরি হক বাঁধন, তৌহিদা শিরোপা, সিলভানা কাদের সিনহা, নাদিয়া সরকার, সাবরিনা রহমান, মারিয়াম জাভেদ জুহি, নিগার সুলতানা জ্যোতি, সুরঞ্জনা সাহা, খোদেজা ফরহাদ রুহী, রোকসানা রহমান, দোয়েল আক্তার ও কাজী রুফাইদা ইসলাম।

২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘ব্রেক দ্য বাইয়াস’ স্লোগানের সঙ্গে এক মত পোষণ করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি)। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’-এর প্রধান সমন্বয়কারী ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী ও প্রধান আহ্বায়ক ছিলেন জেসিআই বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার তাসনুভা আহমেদ। অনুষ্ঠান উপদেষ্টা ছিলেন জেসিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক জিয়াউল হক ও অনুষ্ঠান পরিচালক ছিলেন ইসমাত জাহান। সহ-আহ্বায়ক খাদিজা আক্তার, ত্বহা ইয়াসিন রামাদান, আশিকুর রহমান ও এজাজ আহমেদ। এছাড়া জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারস, লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সংগঠনটির সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৫টির অধিক লোকাল অরগানাইজেশন কাজ করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর