রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২০৪ সময় দেখুন
জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় জে,কে,এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সাদেক, খোকন নাথ বাবু। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসফিয়া আহমেদ নিশাত, আমির হোসেন, শাহীন আকতার প্রমুখ।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর