সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জয়পুরহাটের সংগীত পরিবারের পুত্রবধূ বেনু দাস আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দেখুন
জয়পুরহাটের সংগীত পরিবারের পুত্রবধূ বেনু দাস আর নেই

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

প্রয়াত বেনু দাস জয়পুরহাট শিশু একাডেমির সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা ও মানবাধিকার নাট্য পরিষদ ( বর্তমানে নবনাট্য সংঘ) এর সাবেক সহ সভাপতি উমা রানী দাসের মা।

আজ রবিবার রাত ৮টা ১৫ মিনিটে পাঁচবিবি রোডস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বেনু দাসের স্বামী প্রয়াত বৈদ্যনাথ দাস ছিলেন জয়পুরহাটের আলোকচিত্র শিল্পের একজন বিশিষ্ট আলোকচিত্রী । তাদের প্রতিষ্ঠিত স্টুডিও ছিল – রূপছায়া।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছেন নবনাট্য সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ সেন, আইন বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার মহন্ত, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সহ-সভাপতি আজাহার আলী , একেএম আব্দুল আজিজ সংগীত ভুবনের সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন প্রমুখ।

না ফেরার দেশে চলে যাওয়া বেনু দাস ছিলেন কলকাতার মেয়ে। জয়পুরহাটের উচ্চ বংশীয় সংগীত পরিবারের পুত্রবধূ হয়ে এসেছিলেন বেনু দাস।

আজ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

আগামীকাল সোমবার, ১৮ জুলাই, খনজনপুর মহাশ্মানে শেষ অন্যষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর