রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২১৪ সময় দেখুন
জয়পুরহাটে অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ও আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামিদের অনুপস্থিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদুর রহমান সুজন (৪০)। তিনি কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান সুমন (৩৫)। তিনি ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকেলে মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশি করে তাজা গুলি উদ্ধার করে র‌্যাব। পর দিন এ ঘটনায় একটি হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর