শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

জয়পুরহাটে আইডিয়া প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৩০ সময় দেখুন
জয়পুরহাটে আইডিয়া প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” রাজশাহী বিভাগের জয়পুরহাটে ২৩ এপ্রিল ২০২২ শনিবার একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।

আইডিয়া প্রকল্পের কার্যক্রমসমূহ এবং ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, বাংলাদেশে প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ বা স্টার্টআপের সম্ভাবনা বিপুল। তিনি আরো বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোগ বা স্টার্টআপ তাদের মেধা, ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে সাফল্যের মুখ দেখেছে। সবশেষে, তিনি উদ্যোক্তাগণকে সাহস নিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মো: মিজানুর রহমান এবং জয়পুরহাট সদরের উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত হোসেন।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শরীফুল ইসলাম। জয়পুরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর