এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সোমবার ৭ ফেব্রুয়ারি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন ৭ম ধাপের ভোট গ্রহন সকাল ০৮.০০ ঘটিকা থেকে শুরু হয়। ভোট গ্রহণ চলাকালে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক এবং জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণও স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন বলে জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ সুপার কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।