শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

জয়পুরহাটে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২১৩ সময় দেখুন
জয়পুরহাটে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় আজ শনিবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী নৃপেন্দনাথ মন্ডল , সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ আরও অনেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর