মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ – Corporate Sangbad


আইন-আদালত


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৬) কে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর ৮ দিন সে নিখোঁজ ছিল। ইকরামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

গত ১৯ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলা দায়ের পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া হত্যাকাজে ব্যবহৃত ছুরি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ইজিবাইক চালক হত্যা মামলাটি ছিল ক্লুলেস। এ ঘটনায় ১৯ অক্টোবর থানায় ইকরামুলের ভাই রবিউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুুক্তি ব্যবহার করে তিনদিনের মধ্যে হত্যার সাথে জড়িত ৬ আসামিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর