বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

টপটেন গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
টপটেন গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে দেশ গার্মেন্টস লিমিটেড। জানা গেছে, আগের কার্যদিবস দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭১ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮৮.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৭.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৫৯৪ বারে ২ লাখ ২৩ হাজার ২১১টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দর ৮ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে , শেফার্ডের ৯.৬৬ শতাংশ, এসএস স্টিলের ৯.৬২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪৭ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.৪০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৭.৮৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৬৬ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর