সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২২ সময় দেখুন
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কালিহাতী উপজেলার শোলাকুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান ও স্থানীয়রা জানান, ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া ব্রীজ নামক স্থানে আসলে বিপরীতমুখী থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিহত হন। স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে গুরুতর আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। এ সময় হাসপাতাল নেওয়ার পথে আরও ২ জনসহ মোট ৪ জন নিহত হন।

এ ঘটনায় নিহত ৪ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আঃ ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর