গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় কালীবাড়ীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ীতে পৌঁছে আলোচনা সভায় মিলিত হয়।
কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম। অনুষ্ঠানে নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, কেন্দ্রীয় কালীবাড়ী কমিটির সাধারণ সম্পাদক রমেন্দ্র সুন্দর বোস, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর ও সাধারণ সম্পাদক প্রভাষ চক্রবর্তীসহ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং শোভাযাত্রার মাধ্যমে উৎসবকে আরও জমকালো করে তুলেছেন।