রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলে অবৈধ ৩ টি ক্লিনিক সিলগালা ও আর্থিক দন্ড প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৭১ সময় দেখুন
টাঙ্গাইলে অবৈধ ৩ টি ক্লিনিক সিলগালা ও আর্থিক দন্ড প্রদান

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সকল অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তায়নে টাঙ্গাইলে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানের সময় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত স্পেশালাইজড হাসপাতাল এবং স্বদেশ স্পেশালাইজট হাসপাতাল তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেয়া হয়।
এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কমফোর্ট হাসপাতালকে ৩০ হাজার, দি সিটি ক্লিনিককে ২০ হাজার ও ডিজি ল্যাবকে ৩০ হাজার টাক’সহ মোট ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর