শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩২ সময় দেখুন
টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল,ঐতিহাসিক ৭মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া প্রার্থনা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে সোমবার ৭ (মার্চ) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম।প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক(বীর প্রতীক) ও খন্দকার জহুরুল হক ডিপটি,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।
এর আগে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।পরে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর