শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের কর্মীরা জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের কর্মীরা জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে

খায়রুল খন্দকার টাঙ্গাইলঃ টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জেলা জাতীয় পার্টি অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের থানার পাশে ছয় আনি বাজার রোডে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় হয়ে সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে পৌঁছালে নেতাকর্মীরা অফিস ভাঙচুর করেন। এ সময় তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আশেকপুর এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর