রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের জন্য ইফতার সামগ্রী নিয়ে এলো ছাত্রলীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৯৫ সময় দেখুন
টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের জন্য ইফতার সামগ্রী নিয়ে এলো ছাত্রলীগ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের জন্য ইফতার সামগ্রী নিয়ে এলো ছাত্রলীগের নেতৃবৃন্দ। টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের বটতলা এলাকায় গতকাল ছাত্রলীগের এক ঝাঁক উদ্যমী তরুণ শতাধিক সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য ইফতার সামগ্রীর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, জেলা ছাত্রলীগ নেতা আরাফাত ইসলাম রাকিব, সামি আলম, মির্জা স্বপন, জয় চন্দ্র শীল, মোঃ আলামিন, নাদিম ইসলাম, সিয়াম, রাজু, ফাহাদ, ওবায়দুর রহমান, রিয়ান, রিফাত সহ আরও অনেকে। আয়োজকরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে চারপাশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করি, তবে আমাদের সমাজটা আরো সুন্দর ও সমৃদ্ধ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর