রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

টাঙ্গাইলে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০৫ সময় দেখুন
টাঙ্গাইলে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেছে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। সেতুটির সেন্টারিং সাটারিং সরে গিয়ে মাঝখানে সাড়ে তিন ফুট দেবে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে সেতুটি নির্মাণ শেষ হওয়ার আগেই দেবে গেছে।

১৭ জুন শুক্রবার হঠাৎ ক্ষতিগ্রস্ত সেতুটির দুরবস্থা দেখতে কর্তৃপক্ষ সহ অসংখ্য মানুষ ভিড় জমায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল বেড়াডোমা- ওমরপুর সড়কের বেড়ডোমা এলাকার লৌহজং নদীর উপর নির্মিত এই সেতুটি দেবে যায়।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের আওতায় টাঙ্গাইল পৌরসভা সেতুটির বাস্তবায়ন করছে। আট মিটার প্রস্থ ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে সেতুটির নির্মাণকাজ শুরু করে ব্রিক্সস এন্ড ব্রিজ লিমিটেড এবং দি নির্মিতি নামের ঠিকাদার প্রতিষ্ঠান। যৌথভাবে করা এই কাজটি শেষ হওয়ার কথা ছিলো ১১ মে। মেয়াদ শেষ হলেও কাজের মাত্র ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সম্প্রতি সেতুটি নির্মাণ ব্যয় বৃদ্ধি করার প্রস্তাবনা ছিল। গত এক মাস পূর্বে সেতুটির উপরের মূল ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। রেলিং এবং অ্যাপ্রোচ অংশের কাজ বাকি রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে সেতুটি নির্মাণ শেষ হওয়ার আগেই দেবে গেছে। এতে আরও কতদিন তাদের দুর্ভোগ পোহাতে হবে তা নিয়ে তারা শঙ্কিত। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের।
টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ আজমী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প পরিচালক’সহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করে মূল রহস্য উদঘাটন করা হবে। স্থানীয়রা বলছেন, ইঞ্জিনিয়ারদের সাথে অবৈধ লেনদেনের কারণে ঠিকাদাররা এ ধরনের অনিয়ম করার সুযোগ পায়। অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন নাগরিক গণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর