মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলায় ৭৬কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে জেলার সদর থানাধীন রসুলপুর এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মোঃ সেলিম (৩৩), বরগুনা জেলার মোঃ হাসান হাওলাদার (৩৪) ও দিনাজপুর জেলার মোঃ সিদ্দিক আলী (৪৭)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।