শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার হেমনগর বাজারে লিটন ও মোশারফ নামের দুই ব্যবসায়ীর গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। এসময় চাল ব্যবসায়ীরা প্রশাসনের আসার খবর পেয়ে পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর বাজারে দুই চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল জব্দ করা হয়। এতে চাল ব্যবসায়ী লিটনের গোডাউন থেকে ৭৪ বস্তা এবং অপর ব্যবসায়ী মোশারফের গোডাউন থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, চালগুলো কোন ডিলারের সেটা জানা যায়নি। উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর