মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডমিনেজ স্টিলের আয় বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
ডমিনেজ স্টিলের আয় বেড়েছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে। তবে আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৯ শতাংশ কমেছে।

গতকাল (২২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১২ কোটি ১৫ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩ কোটি ৭৬ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ১৯ পয়সায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর