নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে ২০১৮ সালের ৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৬ হাজার ২৬৮ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। আজ ডিএসইতে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।






