বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০৬ সময় দেখুন
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন


আজ সোমবার (৬ জুন) দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। টানা ৭দিন সূচক বাড়ার পর এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

সোমবার ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।–অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর