বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসইর কাছে ৫০০ কোটি টাকার এফডিআর চাইলো আইসিবি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৭ সময় দেখুন
ডিএসইর কাছে ৫০০ কোটি টাকার এফডিআর চাইলো আইসিবি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সাপোর্ট অব্যাহত রাখবে রাষ্ট্রীয় মালিকানার বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বিনিয়োগ সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ৫০০ কোটি টাকার স্থায়ী আমানত চেয়েছে।

এছাড়া আইসিবির কাছে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়া এফডিআর নবায়ন তথা মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে্ ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠিয়েছে আইসিবি।

মঙ্গলবার (১৭ মে) পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানা হয়েছে।

রাজধানীর মতিঝিলে আইসিবির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সভায় বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে আইসিবির পক্ষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন গাজী, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকবৃন্দ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যমান পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষার্থে আইসিবির নেওয়া বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরা হয়।

১। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড হতে ইতোমধ্যে প্রাপ্ত এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থ সেকেন্ডারী মার্কেটে বিনিয়োগের মাধ্যমে সাপোর্ট অব্যাহত রাখা হবে।
২। আগামী কয়েকদিন আইসিবি ও আইসিবির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহের ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সিকিউরিটি বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
৩। ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে ৫০০ কোটি টাকার মেয়াদী আমানত প্রদানের অনুরোধ জানিয়ে আইসিবি কর্তৃক চিঠি পাঠানো হয়েছে।
৪। আইসিবির নিকট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংরক্ষিত মেয়াদী আমানতসমূহ নবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বরাবর আইসিবি কর্তৃক পত্র প্রেরণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বিবেচিত হলে আপাতত নিম্নমুখী বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে আইসিবিকে অর্থ ফেরত প্রদান করা হবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর